কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট : ১১ মে ২০২৬, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫১

হামলায় নিহত ব্যক্তির কফিনের পাশে বসে স্বজনের আর্তনাদ। ছবি : সংগৃহীত
হামলায় নিহত ব্যক্তির কফিনের পাশে বসে স্বজনের আর্তনাদ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে।

আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা ক্রমেই বাড়ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মী রয়েছেন।

মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলছে, ইসরায়েলি শত্রুপক্ষ আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে আরও অপরাধ যুক্ত করছে। বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিনে হেলথ অথরিটির দুটি স্থাপনাকে সরাসরি লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি বর্তমানে তৃতীয় সপ্তাহে চলছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী নতুন সামরিক অভিযান শুরু করার পর দেশজুড়ে এখন পর্যন্ত দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের পর থেকে ইসরাইলের ১৩০টির বেশি হামলায় অন্তত ১০৩ জন লেবাননি চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলে লেবানিজ সিভিল ডিফেন্সের প্রধান আলি সাফিউদ্দিন আল জাজিরাকে বলেন, আমরা প্রতি সেকেন্ড, প্রতিদিন হুমকির মধ্যে আছি। আমরা নিজেদের জিজ্ঞেস করি—আমরা বাঁচবো, নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা জানি, আমরা আমাদের জীবন আগেই উৎসর্গ করেছি। আমরা এত মানুষ হারিয়েছি যে, এখন মনে হয় আমরাও যেন শেষ হয়ে গেছি।

টাইর থেকে আলজাজিরার প্রতিবেদক ওবাইদা হিট্টো বলেন, আন্তর্জাতিক মানবিক আইন খুবই স্পষ্ট— চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সশস্ত্র সংঘাতে সুরক্ষা দিতে হবে। কিন্তু এই ফ্রন্টলাইনে এখন প্রশ্ন একটাই— আরেকটি হামলা কখন হবে তা নয়, বরং সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার মতো কতজন মানুষ বেঁচে থাকবে।

গাজা ও লেবাননে কাজ করা যুদ্ধ সার্জন ও মানবিক সহায়তাকর্মী ডা. তাহির মোহাম্মদ আল-জাজিরাকে বলেন, তিনি দুই জায়গাতেই ইসরাইলি কর্মকাণ্ডের মধ্যে মিল দেখেছেন।

তিনি আরও বলেন, গাজায় আমরা প্রায়ই আমাদের সহকর্মীদের আহত অবস্থায় আসতে দেখেছি। আমার সহকর্মী, নার্স ও মেডিকেল শিক্ষার্থীরা ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। লেবাননেও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে একই ধরনের নীতি দেখতে পাওয়া যাচ্ছে। এটি ধারাবাহিক।

ডা. তাহির মোহাম্মদ বলেছেন, ইসরায়েল যদি তাদের ইচ্ছামতো চলতে পারত, তাহলে তারা পুরো দক্ষিণ লেবানন দখল করে নিত এবং সেটা কালই করত। মানবজীবনের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। আমি নিজ চোখে তা দেখেছি।

উল্লেখ্য, ২ মার্চের পর থেকে ইসরাইলি হামলায় ১২ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তারপরও হামলার মাত্রা আরও বেড়েছে।

সূত্র: আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X