কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরেকজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) দূতাবাস জানায়, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় তাদের আবাসস্থলে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস ও নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দূতাবাসের তথ্যমতে, লেবানিজ আর্মি ও রেডক্রসের সহায়তায় বুধবার হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। সেখানে বসবাসকারী আরেক বাংলাদেশি প্রবাসী রাজিব মরদেহটি শ্রী শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাজদ হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে একই হামলায় নিখোঁজ থাকা করিম মিয়ার মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এখনো উদ্ধার অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে একটি সূত্র। বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে দূতাবাস।

এর আগে, গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়। সর্বশেষ দূতাবাসের নিশ্চিতকরণে নিহত বাংলাদেশির সংখ্যা আরও বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে খতমে নবুওয়ত আলোচনায় পুলিশি বাধার নিন্দা

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সফল করবে সরকার: মির্জা ফখরুল

বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ / এলাকার বড় ভাইয়ের প্রেমের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল নয়নের

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

১০

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

১১

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

১৩

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

১৪

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

১৫

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

১৬

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাবে ভারত

১৭

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৮

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

১৯

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

২০
X