কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট : ৩১ মে ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের প্রতি সংহতি পুনর্ব্যক্ত মিসরের, ইসরায়েলের বিরুদ্ধে বার্তা

মিসরের মানচিত্র। ছবি : সংগৃহীত
মিসরের মানচিত্র। ছবি : সংগৃহীত

লেবাননের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে মিসর এবং দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কায়রো।

রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এক ফোনালাপে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামকে এ অবস্থানের কথা জানান।

আলাপের সময় আবদেলাত্তি বলেন, লেবাননের সব ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কায়রো লেবাননের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তার মতে, দেশটিতে অস্ত্রের নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতেই থাকা উচিত এবং হিজবুল্লাহসহ অন্য কোনো গোষ্ঠীর কাছে অস্ত্র থাকা উচিত নয়।

আঞ্চলিক উত্তেজনা ও সীমান্ত পরিস্থিতির মধ্যে মিসরের এই অবস্থান লেবাননের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X