কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা আছে : আইআরজিসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ভালো কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিকবিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। তার ভাষায়, ট্রাম্পকে এখন খারাপ অথবা আরও খারাপ; এই দুই পথের একটিকে বেছে নিতে হবে।

শনিবার (৩০ মে) এক বক্তব্যে জাভানি বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের ফলাফল এখন স্পষ্ট এবং যুক্তরাষ্ট্রকে হয় ইরানি জাতির অধিকার ও বাস্তবতা মেনে নিতে হবে, নয়তো আগ্রাসনের পথেই এগোতে হবে।

তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কৌশলগত ভুল করেছে। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং দেশটির রাজনৈতিক ব্যবস্থা উৎখাত করা। তবে সেই লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জাভানি আরও বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইরানের পক্ষে পরিবর্তিত হয়েছে এবং দেশটি এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর প্রভাবশালী অবস্থানে রয়েছে।

তিনি বলেন, অচলাবস্থা নিরসনে ইরান ইতোমধ্যে নিজেদের শর্ত ঘোষণা করেছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আইআরজিসির এই কমান্ডার বলেন, সশস্ত্র বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে এ বিষয়ে ঐকমত্য রয়েছে যে, ইরানি জনগণের অধিকার নিশ্চিত করতে হবে; তা আলোচনার মাধ্যমে হোক কিংবা অন্য কোনো উপায়ে।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রতিপক্ষ যদি আবারও ভুল হিসাব করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।

সূত্র : প্রেস টিভি

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X