কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, কয়েকজন আহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পর দেশটি সাময়িকভাবে সব বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি জানান, কয়েকটি ড্রোন বিমানবন্দরের যাত্রী টার্মিনাল ভবনে আঘাত হানে। এতে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন আহত হন।

হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে মধ্যপ্রাচ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, কুয়েতের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে বা লক্ষ্যচ্যুত হয়। অন্যদিকে বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।

যুক্তরাষ্ট্রের দাবি, তাদের সাম্প্রতিক সামরিক অভিযান ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপের অংশ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X