কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্লেষণ

লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার প্রেক্ষাপটে লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতকে নিজেদের কূটনৈতিক স্বার্থে ব্যবহার করছে তেহরান। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক হেনরি এনশার।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনশার বলেন, ইরান লেবাননকে তাদের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ ‘হাতিয়ার’ হিসেবে দেখে। তার মতে, তেহরান আঞ্চলিক সংঘাতকে কৌশলগতভাবে ব্যবহার করে আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য প্রত্যাহার হলেও তা তাৎক্ষণিকভাবে ঘটবে না। বরং এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে।

এনশারের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা হলেও তা কোনো চূড়ান্ত চুক্তি হবে না; বরং নতুন আলোচনার সূচনা মাত্র। তিনি সতর্ক করে বলেন, এখনো অনেক বিষয় রয়েছে যা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে উভয় পক্ষের অবস্থান উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে সব বিধিনিষেধ শিথিল করবে না, আবার ইরানও প্রণালিতে প্রভাব বিস্তারের সক্ষমতা একদিনে ত্যাগ করবে না।

সব মিলিয়ে, সাবেক এই মার্কিন কূটনীতিকের মূল্যায়ন হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা এখনো অনিশ্চিত এবং সামনের পথ দীর্ঘ ও জটিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১০

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১১

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১২

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৩

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৪

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৫

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৬

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৭

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৮

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৯

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

২০
X