মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। ছবি: সংগৃহীত
ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। ছবি: সংগৃহীত

ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর এএফপির।

শুক্রবার (১৭ জুলাই) কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলার ফলে কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিদ্যুৎ উৎপাদনের বহু ইউনিট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কেন্দ্রটি পুনরায় সচল করার কাজ চলছে।

মরুভূমি অধ্যুষিত দেশ কুয়েতে পানীয় জলের প্রায় ৯০ শতাংশই সমুদ্রের পানি বিশুদ্ধকরণের মাধ্যমে সরবরাহ করা হয়। ফলে এ ধরনের স্থাপনায় হামলা দেশটির পানি সরবরাহ ও জনজীবনের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

এদিকে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার ইরান দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ৩২টি ড্রোন ছুড়েছিল। তবে সব ড্রোন প্রতিহত করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাউদ আল-আতওয়ান এক বিবৃতিতে জানান, ড্রোনগুলো শনাক্ত করে প্রতিহত করা হয়েছে। প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুয়েতের সেনাবাহিনীর বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় কুয়েতের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X