সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

ডোনাল্ড ট্রাম্প ও অ্যান্ডি বার্নহ্যাম (বাঁয়ে)। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও অ্যান্ডি বার্নহ্যাম (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বড় সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধেও কথা বলতে প্রস্তুত।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহ্যাম জানান, ট্রাম্পের সঙ্গে তার প্রথম কথোপকথন ভালো হয়েছে এবং তিনি মার্কিন প্রেসিডেন্টকে খুব আন্তরিক মনে করেছেন। তবে ট্রাম্পকে পুরোপুরি বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, বিশ্ব পরিবর্তনশীল, তাই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়।

বার্নহ্যাম বলেন, ব্রিটেনের জন্য সঠিক মনে হলে ট্রাম্পের সঙ্গে ভিন্নমত প্রকাশ করতে তিনি দ্বিধা করবেন না। তার ভাষায়, নিজ দেশের জাতীয় স্বার্থকে সবার আগে রক্ষা করতে হয়।

ইরান সংঘাতের প্রসঙ্গেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। বার্নহ্যাম বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে তার উদ্বেগ ছিল এবং সঠিক মনে করলে নিজের মতামত প্রকাশ থেকে তিনি পিছপা হবেন না।

এদিকে, প্রতিরক্ষা খাতে ব্রিটেনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন বার্নহ্যাম। তিনি বলেন, নতুন সরকারের সামনে প্রথম কাজ হলো প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার পূর্ণ অর্থায়ন নিশ্চিত করা এবং এ বিষয়টি বছরের শেষের বাজেটের আগে পর্যালোচনা করা হবে।

বার্নহ্যাম আরও জানান, ২০২৯ সালের আগে আগাম সাধারণ নির্বাচন আয়োজনের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, জনগণ তা চায় না এবং সরকারের মূল লক্ষ্য হবে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X