সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

দুপক্ষের সংঘাতের সময় সুদানের এক এলাকায় ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত
দুপক্ষের সংঘাতের সময় সুদানের এক এলাকায় ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণকে বৈধতা দেয়, এমন কোনো প্রস্তাব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দেশটির সার্বভৌম পরিষদের চেয়ারম্যানের রাজনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমজাদ ফারিদ আল-তাইয়্যেব।

বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের জনগণকে আরএসএফের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কাছে তুলে দিতে পারি না। একই সঙ্গে লিবিয়ার মতো দেশের বিভক্তির পরিস্থিতিও মেনে নেওয়া সম্ভব নয়।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আল-তাইয়্যেব বলেন, উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদ বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার অভিযোগ, ২০২৫ সালের অক্টোবরে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশেরে যে ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছিল, আরএসএফ এল-ওবেইদেও তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল।

তিনি দাবি করেন, এল-ওবেইদ শহরটি এল-ফাশেরের তুলনায় প্রায় তিন গুণ বড় এবং সুদানি সরকারি বাহিনী আরএসএফের হামলা প্রতিহত করায় সেখানে বড় ধরনের হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হয়েছে।

সংঘাতকে গৃহযুদ্ধ বা সমান শক্তির দুই পক্ষের লড়াই হিসেবে বর্ণনা করার বিরোধিতা করে আল-তাইয়্যেব বলেন, এটি সুদানের রাষ্ট্র, সরকার, জনগণ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ফ্যাসিবাদী মিলিশিয়ার হামলা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X