কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:২৭ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পূর্ব ভূমধ্যসাগরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। গত শুক্রবার রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে হেলিকপ্টারে জ্বালানি ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে এই ঘটনায় হতাহতের তথ্য না দিলেও পরে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

বিবৃতিতে হেলিকপ্টারটি কোন এলাকায় উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমাদের সেনা সদস্যরা প্রতিদিন আমাদের দেশের জন্য তাদের জীবন ঝুঁকির মুখে রাখছেন। নিহত যোদ্ধাদের পরিবারের প্রতি সব সময় দোয়া।

গত ৭ অক্টোবর হামাসের হামালার পরপর ইসরায়েলের সহায়তায় বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন। এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও অন্যান্য যুদ্ধজাহাজ রয়েছে। মূলত ইসরায়েল ও হামাসের যুদ্ধে যেন ইরানপন্থি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ না জড়ায়, তা নিশ্চিতে সামরিক শক্তি জোরদার করেছে পেন্টাগন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১০

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১১

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১২

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৩

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৫

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৬

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৭

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৮

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৯

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

২০
X