কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

ভূমধ্যসাগরে ইসরায়েলের সামরিক জাহাজ। ছবি : সংগৃহীত
ভূমধ্যসাগরে ইসরায়েলের সামরিক জাহাজ। ছবি : সংগৃহীত

এবার ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার এ হুমকি দেন। শনিবার (২৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় অপরাধ অব্যাহত রাখলে তারা ভূমধ্যসাগর বন্ধ করে দিবে। তবে দলটি কীভাবে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার কোনো ব্যাখ্যা দেয়নি।

গাজায় গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনে এ হামলার পেছনে মার্কিন সমর্থন রয়েছে বলে অভিযোগ হামাসের। তাদের হামলায় অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ।

বার্তা সংস্থা তাসনিম ব্রিগেডিয়ার কো-অর্ডানেটিং কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা খুব দ্রুতই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি ও বিভিন্ন জলপথ বন্ধ করে দিতে চলেছে।

ইরানের সঙ্গে ভূমধ্যসাগরের সরাসরি কোনো যোগাযোগ নেই। ফলে গার্ড সদস্যরা কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা স্পষ্ট নয়। এরপরও নকদি প্রতিরোধের নতুন শক্তির জন্ম এবং অন্যান্য জলপথ বন্ধ করার হুমকি দিয়েছেন।

এর আগে লোহিত সাগর দিয়ে চলালচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলার পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এসব বাণিজ্যিক জাহাজকে টার্গেট পরিণত করতে হুথিদের তেহরান গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে দাবি ওয়াশিংটনের।

এদিকে গত মাস থেকে লোহিত সাগরে হুতিদের হামলার কারণে এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিভিন্ন বিখ্যাত কোম্পানি। এমনকি এ সব কোম্পানি আফ্রিকার হোপ অব কেপ ঘুরে অতিরিক্তি সাড়ে তিন হাজার ন্যাটিক্যাল মাইল পাড়ি দিচ্ছে।

গত মঙ্গলবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক নৌজোট গঠনের কথা জানিয়েছে ওয়াশিংটন। এই জোটে যোগ দিতে ২০টির বেশি দেশ সম্মতি দিয়েছে। যদিও প্রথম দিকে ১০টি দেশের যোগ দেওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১০

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৩

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৪

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৫

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৬

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৭

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৯

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২০
X