কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, বহু অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬০ জনের বেশি অভিবাসী নিখোঁজ হয়েছেন। তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

জীবিতদের বরাতে আইওএম শনিবার বলেছে, প্রায় ৮৬ জন অভিবাসী নিয়ে লিবিয়ার জুওয়ারা শহর থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয় নৌকাটি। যাত্রার একপর্যায়ে উঁচু ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে শিশুসহ ৬১ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। তারা মারা গেছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে নৌকাডুবির এই ঘটনায় বেঁচে যাওয়া ২৫ জনকে লিবিয়ার একটি কারাগারে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম প্রধান প্রস্থান পয়েন্ট। শুধু চলতি বছর এই পথ দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে ভূমধ্যসাগরে ডুবে ২ হাজার ২০০ জনের বেশি অভিবাসী নিহত হয়েছেন। ফলে এই পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটের একটিতে পরিণত হয়েছে।

গত জুন মাসে দক্ষিণ গ্রিসের কাছে একটি মাছ ধরার নৌকা ডুবে গেলে অন্তত ৭৮ জন মারা যায়। আরও ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে ঢুকে তাদের বেশিরভাগ প্রথমে ইতালিতে পা রাখেন। ইতালি থেকে তারা ইউরোপেরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। মূলত নিজ দেশের যুদ্ধ বা নিপীড়ন থেকে বাঁচতে কিংবা জীবিকার সন্ধানে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যান এসব মানুষ।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও লিবিয়া থেকে এ বছর দেড় লাখের বেশি অভিবাসী ইতালিতে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১০

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১১

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৩

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৪

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৫

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৬

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৭

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৯

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

২০
X