কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনকে ভালোবেসে বন্দিমুক্তি, ‘কৃতজ্ঞ’ রাশিয়া

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

দুই রাশিয়ান নাগরিককে মুক্তি দেওয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারী সংগঠন হামাসকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অফ ইসরাইল জানায়, যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অবস্থান নেন তার প্রতি সম্মান দেখিয়ে হামাস দুই রাশিয়ানকে ছেড়ে দেয়।

রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা হামাস নেতাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা আমাদের আহ্বান শুনেছেন। আমরা বাকি রুশ নাগরিকদের মুক্তির ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিভিন্ন পশ্চিমা দেশ হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ মনে করলেও রাশিয়া এমনটা করে না। ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পরে সর্বপ্রথম যে দেশগুলো স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় তাদের ভেতর রাশিয়া অন্যতম ছিল।

এর আগে হামাস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সহমর্মিতার অংশ হিসেবে এ দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার ১০ ইসরায়েলি এবং ২ থাই নাগরিককে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।

চলমান পরিস্থিতিতে গাজায় অবস্থানরত ফিলিস্তিনিরা আশা করছেন ইসরায়েল-হামাস যুদ্ধবিরোধী আরও বাড়বে। কারণ, ইসরায়েলি বোমা হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো ৬০ জন ফিলিস্তিনি নারীকে কারাগারে আটকে রেখেছে। মঙ্গলবার একটি স্থানীয় বেসরকারি সংস্থা জানিয়েছে, তাদের অধিকাংশকেই ৭ অক্টোবরের পর আটক করা হয়েছে।

এর আগে আনাদোলুকে প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটির (পিপিএস) মিডিয়া অফিসার আমাল সারাহনেহ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ৭ অক্টোবরের পরে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বড় ধরনের গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এ সময় ৫৬ ফিলিস্তিনি নারী ও কিশোরীকে আটক করা হয়। এখনো ৩২৬০ জনকে আটক রাখা হয়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও দুদিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্ত অনুসারে অস্থায়ী মানবিক এ যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার এবং মিসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

১০

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

১১

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

১২

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

১৩

কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল যুবকের লাশ

১৪

মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

১৫

তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল / বিশ্বকাপ ফুটবল দেখাবে বিটিভি, সঙ্গী টি-স্পোর্টস

১৬

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

১৭

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১৮

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

১৯

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

২০
X