কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণঘাতী অভিযান শেষে জেনিন ছাড়ল ইসরায়েলি সেনারা

প্রাণঘাতী অভিযান শেষে জেনিন ছাড়ল ইসরায়েলি সেনারা

প্রাণঘাতী অভিযানের পর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ছেড়ে গেছে ইসরায়েলি সেনারা। সোমবার এক হাজারের বেশি সেনা জেনিনে আসার পর বুধবার পর্যন্ত চালায় ধ্বংসযজ্ঞ। এ সময়ের মধ্যে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনিদের হামলায় মৃত্যু হয়েছে এক ইসরায়েলি সেনার। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি ইসরায়েলি সামরিক রেডিও স্টেশন গ্যালেই জাহালকে বলেছেন, ‘সব বাহিনী জেনিন ছেড়ে চলে গেছে। লক্ষ্য অর্জনের পর আমরা অভিযান শেষ করেছি।’

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এ সপ্তাহে ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবিরে বড় ধরনের অভিযান চালানোর সময় ১৬ থেকে ২৩ বছর বয়সী অন্তত ১২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে ছিল তাদের এই অভিযান। এ সময় তাদের এক সেনা নিহত হয়েছেন।

বুধবার আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া পাঁচটি রকেটের জবাবে গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি সামরিক স্থাপনায় এ বিমান হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১০

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১১

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১২

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৩

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৪

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৫

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৬

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৭

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৯

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

২০
X