কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্য দেশে ছড়াল

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার প্রতিবাদে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার প্রতিবাদে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসকে নির্মূলের নামে তিন মাস আগে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে এই যুদ্ধ গাজা পেরিয়ে মধ্যপ্রাচ্যর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। অবশেষে এই আশঙ্কাই সত্য হলো। ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় যুদ্ধ অন্য অঞ্চলে ছড়াল। শুক্রবার (১১ জানুয়ারি) বিবিবির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে শুক্রবার ভোরে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সময় ভোরে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দর, তৃতীয় বৃহত্তম শহর তাইজ, লোহিত সাগরের প্রধান বন্দর হোদেইদাহের একটি নৌঘাঁটি ও উপকূলীয় হাজ্জাহ গভর্নরেটের সামরিক স্থাপনায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। এসব হামলায় পাঁচ হুতি যোদ্ধা নিহত হয়েছেন।

মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগরে জাহাজ চলাচল নিশ্চিতে ইয়েমেনে হামলা চালানোর দাবি করা হলেও বিষয়টা শুধু তাই নয়। গাজায় সংগঠিত ঘটনার সঙ্গে এর সরাসরি সংযোগ রয়েছে। এটি গাজা সংকটেরই প্রতিনিধিত্ব করে।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন হুতিরা। এমনকি মার্কিন ও ব্রিটিশ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গোষ্ঠীটি। ইয়েমেনে হামলার প্রতিবাদে দেশটির রাজধানী সানায় কয়েক লাখ মানুষ বিক্ষোভ করেছেন। এ ছাড়া সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের নিশানা করে যে হামলা হয়ে আসছিল তার পরিমাণ আরও বাড়াতে পারে ইরানপন্থি মিলিশিয়ারা।

যদি ইয়েমেন হামলা-পাল্টা হামলা চলতে থাকে; পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায় তাহলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সর্বাত্মক যুদ্ধ এড়ানো যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে প্রতিদিন গুলি বিনিময় করছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X