কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১০:৫৬ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হাজিদের স্বাগত জানাচ্ছে নারীরা!

হজযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত নারীরা। ছবি : সংগৃহীত
হজযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত নারীরা। ছবি : সংগৃহীত

হাজিদের স্বাগত জানাতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে হাজিদের স্বাগত জানাতে এবার নারীরাও অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (১৬ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাবেন নারীরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশের ও ভাষাভাষী তীর্থযাত্রীদের স্বাগত জানাতে এসব নারীদের কয়েকটি ভাষা ব্যবহারে দক্ষ করে তোলা হচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে সৌদি নারীদের প্রশিক্ষণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে,বিমানবন্দরের ভেতরে নারীরা ইংরেজিম ফরাসি, তুর্কি এবং ইন্দোনেশিয়াসহ বিভিন্ন ভাষায় স্বাগত জানানোর উক্তিগুলোর প্রশিক্ষণ নিচ্ছেন।

ভিডিওতে আরও দেখা যায়, বিমানবন্দরে এসব নারীদের উপস্থিতির প্রশংসা করছেন মদিনার আমির সালমান বিন সুলতান। সম্প্রতি তিনি হজযাত্রীদের অভ্যর্থনা জানানোর বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি পরিদর্শনে বিমানবন্দর গিয়েছিলেন।

গত ১৪ মে সৌদি আরবের একটি সংসবাদমাধ্যমের চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়। এরপর এটি অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি সৌদি আরব বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়িয়েছে। এমনকি দেশটিতে নারীদের গাড়ি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ মে) হজযাত্রীদের প্রথম বহর সৌদিতে আসে। এ সময় তাদের স্বাগত জানানো হয়। এ ছাড়া তখন কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়। প্রথম পা রাখা হজযাত্রীদের ফুল সুগন্ধি ও খেজুর দিয়ে বরণ করে নেওয়া হয়।

হজযাত্রীদের জন্য নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটি চলতি বছর হাজিদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করার ঘোষণা দিয়েছে। এ ছাড়া হাজিদের উন্নত সেবা দিতে হোটেলের মানও বাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X