কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কানাডায় প্রতিবেশীর হ্যালোইন ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সালোয়ার কামিজ পরা এক নারী শিশুদের জন্য রাখা হ্যালোইনের ক্যান্ডি চুরি করেছেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার জন্ম দেয়। ঘটনাটি গত বছরের হলেও সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়- হ্যালোইন উদ্যাপনের সময় এক নারী বাড়ি বাড়ি ঘুরে দরজার সামনে রাখা ক্যান্ডির বাটি থেকে ক্যান্ডি তুলে নিচ্ছেন। কখনো আবার পুরো বাটিটাই ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন। বিষয়টি ধরা পড়ে একটি সিসিটিভি ক্যামেরায়।

ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিও প্রদেশের মার্কহামের করনেল এলাকায়। ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন স্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব হ্যারিসন ফকলনার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ভিডিওটি শেয়ার করে লেখেন- অন্টারিওর মার্কহামে ‘ট্রিক অর স্টিল’ দেখা গেছে। কী চলছে এখানে?

প্রায় সঙ্গে সঙ্গেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির লাখ লাখ ভিউ হয়। আর কমেন্টও পড়ে কয়েক হাজার। ওই নারীর পোশাক দেখে তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে মনে হয়েছে। কেউ কেউ বিষয়টিকে মজার হিসেবে দেখলেও অনেকে অভিযোগ করেছেন, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ছড়াচ্ছেন কিছু ব্যবহারকারী।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১০

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১১

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১২

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৩

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৪

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৫

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৬

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

২০
X