কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ভেনেজুয়েলা সংকট

যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট কী বলছেন

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। ছবি : সংগৃহীত
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। ছবি : সংগৃহীত

আমেরিকা মহাদেশ কোনো শক্তির মালিকানাভুক্ত নয় বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সোমবার তিনি এ কথা বলেন।

এর আগে সামরিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর পশ্চিম গোলার্ধে ওয়াশিংটনের ‘প্রাধান্য’ থাকার কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বামপন্থি নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সপ্তাহান্তে মনরো ডকট্রিনের হালনাগাদ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো এ নীতি ঘোষণা করেন। এতে বলা হয়েছিল, লাতিন আমেরিকা অন্য শক্তির জন্য বন্ধ থাকবে—যার অর্থ তখন ইউরোপ।

এর জবাবে সোমবার শেইনবাউম বলেন, আমেরিকা কোনো মতবাদ বা কোনো শক্তির অধীনে নয়। এ মহাদেশ প্রতিটি দেশের জনগণের।

শনিবার রাতে এক মার্কিন অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে আনা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

আদালতে মাদুরো দাবি করেন, তাকে অপহরণ করা হয়েছে। বিচারক তার পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১০

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১১

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১২

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৩

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৪

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৫

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৬

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৮

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X