কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদক সম্রাট এল মেনচো নিহতের পর মেক্সিকোজুড়ে সহিংসতা

ইনসেটে এল মেনচো। ছবি : সংগৃহীত
ইনসেটে এল মেনচো। ছবি : সংগৃহীত

মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ ও জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক কার্টেলের নেতা নেমেসিও ওসেগেরা সার্ভান্তেস নিহতের ঘটনায় মেক্সিকোর অন্তত ছয়টি রাজ্যে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। কার্টেল সদস্যরা জালিস্কো, কলিমা, মিচোয়াকান, নায়ারিত, গুয়ানাহুয়াতো এবং তামাউলিপাস রাজ্যের প্রধান সড়কগুলোতে গাড়ি পুড়িয়ে এবং বন্দুকধারীদের মাধ্যমে অবরোধ সৃষ্টি করেছে। খবর বিবিসির।

রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর তাপালপা শহরে সেনাদের সঙ্গে সংঘর্ষে ৫৯ বছর বয়সি এই মাদক সম্রাট গুরুতর আহত হন এবং পরে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসেগুয়ারার মাথার ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা ছিল।

আসন্ন ফিফা বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জালিস্কোর রাজধানী গুয়াদালাজারাতে। রোববার রাতে এটি জনশূন্য এক ভুতুড়ে শহরে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত মানুষ গুয়াদালাজারা বিমানবন্দর দিয়ে প্রাণভয়ে দৌড়াচ্ছেন এবং পর্যটন শহর পুয়ের্তো ভালার্তায় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে জালিস্কোর গভর্নর পাবলো লেমাস বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এবং জনপরিবহন ও স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।

মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়েছিল। অভিযানে কার্টেলের চার সদস্য নিহত হয়েছে এবং আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ সাঁজোয়া যান, রকেট লঞ্চার এবং আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

এই সফল অভিযানের জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মার্কিন উপ-পররাষ্ট্র সচিব ক্রিস্টোফার ল্যান্ডউ এই ঘটনাকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। তবে নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের নাগরিকদের নির্দিষ্ট কিছু রাজ্যে ভ্রমণে সতর্কতা জারি করেছে এবং এয়ার কানাডাসহ বেশ কিছু মার্কিন বিমান সংস্থা গুয়াদালাজারা ও পুয়ের্তো ভালার্তায় তাদের ফ্লাইট বাতিল করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এল মেনচোর মৃত্যু মেক্সিকোর মাদক বাণিজ্যে এক বড় শূন্যতা তৈরি করবে যা আরও রক্তক্ষয়ী সহিংসতার কারণ হতে পারে। সাবেক ডিইএ কর্মকর্তা মাইক ভিজিল সতর্ক করেছেন, শুধু কার্টেল প্রধানকে হত্যা করলেই মাদকের চোরাচালান বন্ধ হবে না; বরং এখন কার্টেলের বিভিন্ন আঞ্চলিক নেতারা ক্ষমতার লোভে গৃহযুদ্ধে লিপ্ত হতে পারেন, যেমনটি সিনালোয়া কার্টেলের প্রতিষ্ঠাতা ‘এল চাপো’ গ্রেপ্তারের পর ঘটেছিল।

এছাড়া আসন্ন বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে এই নিরাপত্তা সংকট মেক্সিকো সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X