বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রেমিকার সূত্র ধরে মাদক সম্রাট এল মেনচোকে হত্যা!

মেক্সিকোয় সহিংতা
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেমিকার সঙ্গে দেখা করাই কি কাল হলো মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেসের। তিনি ‘এল মেনচো’ নামেই বেশি পরিচিত। গত রোববার তিনি এক নিরাপত্তা অভিযানে নিহত হন। ধারণা করা হচ্ছে, তাকে খুঁজে পেতে তার এক প্রেমিকার সূত্র ধরেই এগিয়েছিল নিরাপত্তা বাহিনী। অভিযানে শীর্ষ সন্ত্রাসী নিহত হওয়ায় তার সন্ত্রাসী সংগঠনের কর্মীরা দেশটির অন্তত ছয়টি রাজ্যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ছিলেন শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা ও সহ-প্রতিষ্ঠাতা। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি দ্রুত বিস্তার লাভ করে যুক্তরাষ্ট্রে মেথামফেটামিন ও ফেন্টানাইল পাচারের অন্যতম প্রধান নেটওয়ার্কে পরিণত হয়।

যেভাবে অভিযান চালানো হয়: মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া ত্রেখোর ভাষ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনী ওসেগুয়েরার অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পায়। দীর্ঘদিনের নজরদারির একপর্যায়ে তার এক প্রেমিকার বিশ্বস্ত সহযোগীর মাধ্যমে গোপন আস্তানায় প্রবেশের সূত্র মেলে।

পরদিন ওই নারী তাপালপা শহরের উপকণ্ঠে অবস্থিত একটি কেবিন কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেও ওসেগুয়েরা নিজ নিরাপত্তা দল নিয়ে সেখানে অবস্থান করেন। এরপর বিশেষ বাহিনী ও ন্যাশনাল গার্ডের স্পেশাল ইমিডিয়েট রিঅ্যাকশন ইউনিট ২৪ ঘণ্টার মধ্যে অভিযান পরিকল্পনা করে।

সন্দেহ এড়াতে সীমিত হেলিকপ্টার সহায়তায় মূলত স্থলবাহিনী দিয়ে অভিযান পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করলেও মাটিতে কোনো সেনা পাঠায়নি বলে জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।

বাহিনী কমপ্লেক্স ঘিরে ফেলে অগ্রসর হলে ওসেগুয়েরার সহযোগীরা গুলি চালায়। বন্দুকযুদ্ধে আট কার্টেল সদস্য নিহত ও দুই সেনা আহত হন। পরে ওসেগুয়েরা কয়েকজন সহযোগীকে নিয়ে পাশের বনাঞ্চলে পালিয়ে যান।

বিশেষ বাহিনীর একটি দল ধাওয়া করে জঙ্গলে তাকে খুঁজে বের করে। আরেক দফা গোলাগুলির পর ওসেগুয়েরা ও তার দুই দেহরক্ষীকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। তাদের হেলিকপ্টারে করে গুয়াদালাহারায় নেওয়ার কথা ছিল। তবে পথেই তিনজনের মৃত্যু হলে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় হেলিকপ্টারটি মোরেলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাদের মেক্সিকো সিটিতে নেওয়া হয়।

সহিংস প্রতিক্রিয়া: ওসেগুয়েরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কার্টেল সদস্যরা বিভিন্ন শহরে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এয়ারলাইন্সগুলো ওই অঞ্চলে ফ্লাইট স্থগিত করে। যুক্তরাষ্ট্র নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়। সহিংসতায় ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X