কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে গোপনে প্রাণঘাতী অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ মেক্সিকোর মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে গোপনে প্রাণঘাতী অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। এসব অভিযানে সংস্থাটির অভিজাত ‘গ্রাউন্ড ব্রাঞ্চ’ ইউনিট সরাসরি চোরাকারবারীদের বিরুদ্ধে হামলায় অংশ নিচ্ছে।

বুধবার (১৩ মে) আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ মার্চ মেক্সিকো সিটির বাইরে একটি মহাসড়কে গাড়িবোমা হামলায় সিনালোয়া কার্টেলের সদস্য ফ্রান্সিসকো ‘এল পায়িন’ বেলত্রান এবং তার চালক নিহত হন। একাধিক সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, এই অভিযানে সিআইএর গ্রাউন্ড ব্রাঞ্চ ইউনিট জড়িত ছিল।

অভিযান সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, ‘তাদের অভিযানের প্রাণঘাতী দিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মেক্সিকোর ভেতরে সিআইএ আগে যে ধরনের কর্মকাণ্ড চালাত, এটি তার তুলনায় ভিন্ন ও মারাত্বক।’

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনালোয়া ও জালিস্কোসহ বড় কয়েকটি মেক্সিকান কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

এদিকে, মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর হামিদ গার্সিয়া হারফুচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ধরনের অভিযানের দাবি নাকচ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সহযোগিতা জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই পরিচালিত হয়।

তিনি আরও বলেন, মেক্সিকোতে অভিযান পরিচালনা করে কেবল দেশটির নিজস্ব কর্তৃপক্ষ। দুই দেশের সহযোগিতা মূলত গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সমন্বয় এবং সরকারি তদারকির আওতাধীন আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ।

তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। এছাড়া মেক্সিকোর সংশ্লিষ্ট সংস্থাগুলোও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

১০

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

১১

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

১২

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

১৩

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

১৪

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

১৫

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

১৬

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

১৭

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১৯

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

২০
X