কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বে প্রতি ৬ শিশুর একজন যুদ্ধক্ষেত্রে জীবন কাটাচ্ছে : ইউনিসেফ

সংঘাতপ্রবণ অঞ্চলের শিশুরা শুধু জীবন হারাচ্ছে না, তারা মানসিক ও শারীরিক নির্যাতনও ভোগ করছে। ছবি : সংগৃহীত
সংঘাতপ্রবণ অঞ্চলের শিশুরা শুধু জীবন হারাচ্ছে না, তারা মানসিক ও শারীরিক নির্যাতনও ভোগ করছে। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী প্রতি ৬ শিশুর মধ্যে একজন এখন সংঘাতপূর্ণ এবং যুদ্ধে বিধ্বস্ত অঞ্চলে বসবাস করছে, যা তাদের জীবনকে বিপদের মধ্যে ফেলছে। ২৮ ডিসেম্বর ইউনিসেফ এক বিবৃতিতে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। খবর আল-জাজিরা।

খবরটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন গাজা, সুদান এবং ইউক্রেনসহ বিশ্বের নানা এলাকায় চলমান সংঘাতে শিশুদের জীবন হুমকির মুখে রয়েছে। বিশেষ করে গাজায়, যেখানে ইসরায়েলি হামলায় গত ১৫ মাসে ১৭ হাজার ৪৯২ শিশু নিহত হয়েছে। এসব অঞ্চলের শিশুরা শুধু জীবন হারাচ্ছে না, তারা মানসিক ও শারীরিক নির্যাতনও ভোগ করছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ২০২৩ ছিল সংঘাতে আক্রান্ত শিশুদের জন্য অত্যন্ত দুঃখজনক বছর। ২০২৪ সালে আক্রান্ত শিশুদের সংখ্যা এবং তাদের জীবনে সংঘাতের প্রভাব আগের সব রেকর্ড ভেঙে যাবে।

তিনি জানান, শিশুদের স্কুলের বাইরে থাকা, অপুষ্টি এবং ঘরবাড়ি থেকে জোরপূর্বক বিতাড়িত হওয়া বেড়ে গেছে। গাজার শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, ২০২৩ সালের শেষে বাস্তুচ্যুত শিশুদের সংখ্যা ছিল ৪৭.২ মিলিয়ন, যা ২০২৪ সালে আরও বেড়ে যেতে পারে। চলমান সংঘাতের কারণে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালে ২২,৫৫৭ শিশুর বিরুদ্ধে ৩২,৯৯০টি গুরুতর আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, যা সর্বোচ্চ সংখ্যা।

ইউনিসেফ জানায়, বর্তমানে শিশুদের ওপর যৌন সহিংসতা বেড়েছে, তাদের শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে, অপুষ্টির হার বাড়ছে এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সশস্ত্র সংঘাত শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে।

ইউনিসেফ বিশ্ব নেতাদের শিশুদের রক্ষা করতে এবং তাদের জীবন উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X