কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কয়েদির ওজন ৩০০ কেজি, প্রতিদিন খরচ আড়াই লাখ!

২৯ বছর বয়সী অস্ট্রিয়ান যুবকের ওজন ৩০০ কেজি | ছবি : সংগৃহীত
২৯ বছর বয়সী অস্ট্রিয়ান যুবকের ওজন ৩০০ কেজি | ছবি : সংগৃহীত

ভাবা যায়, জেলে থাকা এক কয়েদির ওজন ৩০০ কেজি! তার জন্য আলাদা খাট বানাতে হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা নার্স বসানো হয়েছে পাশে। আর এত আয়োজনের পেছনে প্রতিদিন খরচ হচ্ছে আড়াই লাখেরও বেশি টাকা!

ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ায়। ২৯ বছর বয়সী ওই কয়েদি মাদক চোরাচালানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রথমে ভিয়েনার জোসেফস্টাড জেলে ছিলেন।

কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায়। অতিরিক্ত ওজনের কারণে জেলের খাটই ভেঙে ফেললেন তিনি। এরপর তাকে ১৫ কিলোমিটার দূরের কোরনিউবার্গ জেলে স্থানান্তর করা হয়। তবে, সেখানেও তৈরি হয় নতুন ঝক্কি। তার জন্য বানাতে হয়েছে স্টিলের একটি বিশেষ খাট। এ ছাড়া তার স্বাস্থ্য নজরদারির জন্য একজন নার্সকেও রাখতে হয়েছে।

অস্ট্রিয়ার গণমাধ্যম বলছে, ওই কয়েদির পেছনে প্রতিদিন গড়ে ১ হাজার ৮০০ ইউরো খরচ হচ্ছে। যা অন্য বন্দিদের তুলনায় ১০ গুণ বেশি। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ২ লাখ ৫৩ হাজার।

এই বিপুল ব্যয় এখন অস্ট্রিয়ার সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, মাদক চোরাচালানের অপরাধে দোষী সাব্যস্ত এক ব্যক্তির জন্য ট্যাক্সদাতাদের অর্থ এতখানি খরচ করা কি যৌক্তিক?

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X