কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে রিসোর্ট থেকে নারীসহ ২১ বাংলাদেশি গ্রেপ্তার  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের সংখলা প্রদেশের সমুদ্র তীরবর্তী একটি রিসোর্ট থেকে ২১ জন বাংলাদেশি ও মিয়ানমারের একজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় ওই রিসোর্টের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে দেশটির চানার নাথাব উপজেলায় অবস্থিত একটি বন্ধ রিসোর্টে অভিযান চালায় অভিবাসন বিভাগ ও পর্যটন পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সেখানে অবৈধ অভিবাসীদের রাখা হয়েছে।

রিসোর্টটি বাইরে থেকে বন্ধ থাকলেও ভেতর থেকে বিদেশি ভাষার কথাবার্তা শুনতে পান কর্মকর্তারা। পরে রিসোর্টের পরিত্যক্ত ভবনে একটি গোপন কক্ষ খুঁজে পান তারা। সে কক্ষ থেকেই ২২ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি পুরুষ এবং একজন মিয়ানমারের নারী ছিলেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। বাইরে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা দাবি করেন, রিসোর্টের মালিক তাদের মোবাইল ফোন আটকে রেখেছে।

এরপর পুলিশ রিসোর্টের মালিক কৃতিদেতকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও তার কক্ষে তল্লাশি চালিয়ে দুটি বাক্স থেকে অভিবাসীদের ১৬টি ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে কৃতিদেত দাবি করেন, তিনি সম্প্রতি রিসোর্টে ফিরেছেন এবং অভিবাসীদের ব্যাপারে কিছুই জানেন না। তার ধারণা, অভিবাসীদের রিসোর্টে নিয়ে আসা চালকই হয়তো ফোনগুলো তার কক্ষে রেখে পালিয়ে গেছে।

আটক অভিবাসীরা দোভাষীর মাধ্যমে জানান, তারা সবাই দালালদের প্রায় ৭ লাখ টাকা দিয়েছেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য। তারা প্রথমে বাংলাদেশ থেকে বিমানে কম্বোডিয়া যান। এরপর ৪ এপ্রিল সাকায়েও সীমান্ত দিয়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। সেখানে কয়েকদিন বিভিন্ন স্থানে রেখে ধাপে ধাপে তাদের সরানো হয়।

বুধবার ভোরে একটি পিকআপভ্যানে তাদের রিসোর্টে নেওয়া হয়। চালক তাদের একটি পরিত্যক্ত ভবনে রেখে যায় এবং জানায়, মোবাইল ফোন মালিকের কাছে রাখা হয়েছে।

এদিকে আটক মিয়ানমারের নারী জানান, তিনি মালয়েশিয়ায় কর্মরত তার স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তিনি চিয়াং রাই সীমান্ত দিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন। এরপর ব্যাংকক থেকে একই গাড়িতে করে এ রিসোর্টে পৌঁছান।

থাইল্যান্ড পুলিশ প্রাথমিকভাবে রিসোর্ট মালিকের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া ও পালাতে সহায়তার অভিযোগ এনেছে। আটক বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের অভিযোগ আনা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সবাইকে খুয়ান মীদ থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X