কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের অন্তর্বাস লুট করছে ইহুদি সেনারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় শুধু গণহত্যা নয়, বিকৃত যৌন আকাঙ্ক্ষা চরিতার্থেও মেতে উঠেছে ইসরায়েলি সেনারা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে একপ্রকার গর্বের সঙ্গেই প্রচার করছে নিজেদের বিকৃত আকাঙ্ক্ষার ভিডিও। এমন সব দৃশ্য উঠে এসেছে ফিলিস্তিন ইনিশিয়েটিভস ফর দ্য প্রমোশন অব গ্লোবাল ডায়লগ অ্যান্ড ডেমোক্রেসি-মিফতাহর একটি প্রতিবেদনে।

অলাভজনক সংস্থাটির প্রতিবেদনে দেখা যায়, গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ঘরবাড়িগুলোতে প্রবেশ করে নারীদের অন্তর্বাস হাতে নিয়ে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবি ও ভিডিও করছে ইসরায়েলি সেনাসদস্যরা। সংস্থাটি জানায়, ইসরায়েলি সেনাদের এমন আচরণ তাদের চারিত্রিকহীনতা ও দায়মুক্তির সঙ্গে অপরাধ সংঘটিত করারই প্রকাশ করে।

গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনারা গাজার নারীদের অন্তর্বাস পরে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ছবি তুলছে অথবা সেগুলো লুট করে নিয়ে যাচ্ছে।

মিফতাহ জানায়, এসব ঘটনা ইসরায়েলি সেনাদের দ্বারা ফিলিস্তিনি নারীদের প্রতি বিকৃত আকাঙ্ক্ষার একটি অংশ যারা প্রায়ই অন্তর্বাসের টুকরোগুলো ‘ট্রফির মতো’ ধরে রাখে। এমনকি এসব ছবি গাজার পুরুষদের ওপর মনস্তাত্বিক আক্রমণের একটি অংশ যেখানে নারীদের ওপর ইসরায়েলি সেনাদের জয়ের দৃশ্য ফুটিয়ে তুলতে চাওয়া হয়।

নারীদের অন্তর্বাস নিয়ে বিকৃত যৌন আকাঙ্ক্ষা ছাড়াও গাজার পুরুষদের একপ্রকার উলঙ্গ করে গ্রেপ্তার ও নির্যাতন করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় বহু ফিলিস্তিনি যুবককে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

এরই মধ্যে এসব ঘৃণ্য কর্মকাণ্ডে তেলআবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে বিশ্বের বিভিন্ন দেশ। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে দেশটির বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। যদিও সে মামলা এখনো বিচারাধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X