কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুই দিনের সরকারি সফরে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) পাকিস্তানে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তিনি এ সফর করছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউন।

সফরসঙ্গী হিসেবে এরদোয়ানের সঙ্গে থাকবে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল, যেখানে মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং করপোরেট নেতারা উপস্থিত থাকবেন।

সফরকালে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, অর্থনীতি, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

এরদোয়ানের এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো- পাকিস্তান-তুরস্ক উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) ৭ম অধিবেশনে অংশগ্রহণ।

এতে কূটনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। অধিবেশন শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

এছাড়া, এরদোয়ান ও শাহবাজ শরিফ যৌথভাবে পাকিস্তান-তুরস্ক ব্যবসা ও বিনিয়োগ ফোরামের উদ্বোধন করবেন। এতে দুই দেশের শিল্প ও বাণিজ্য খাতের শীর্ষ ব্যক্তিরা অংশ নেবেন।

ঐতিহাসিকভাবে পাকিস্তান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশ দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতা করে আসছে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট এরদোয়ানের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X