কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এটি আমাদের অঞ্চল, আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে : পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী প্রধান পাকিস্তান থেকে আফগানদের গণ-বিতাড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে শুক্রবার পাকিস্তান সরকার বলেছে, ‘আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’ খবর এএফপির।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কোনো কাগজপত্র ছাড়াই যে কোনো লোকের পাকিস্তান ছেড়ে চলে যাওয়া উচিত। পাকিস্তান এটাই করছে এবং ইউরোপ এবং অন্যান্য দেশসহ অন্য কোনো দেশ কী করবে? এটি আমাদের ‘অঞ্চল, আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’

পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ নিহত হওয়ায় দেশটি বিপর্যস্ত। এমন সময় জাতিসংঘ পাকিস্তানকে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর অভিযান স্থগিত করতে অনুরোধ করেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, যেসব আফগানকে ফেরত পাঠানো হচ্ছে, তারা একটি বিপর্যস্ত অঞ্চলে যাচ্ছে।

তালেবান সরকারের তথ্য মতে, ভূমিকম্পে প্রায় দেড় হাজার নিহত ও চার হাজার আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

পাকিস্তান গত চার দশকেরও বেশি সময় ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। কিন্তু সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি হামলার অভিযোগ তুলে ইসলামাবাদ ২০২৩ সালে ফেরত পাঠানোর অভিযান শুরু করে। চলতি বছরে চার লাখের বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে।

জাতিসংঘের মতে, বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে দাতাদের সাহায্য অপরিহার্য, যার মধ্যে পাকিস্তানের সহায়তাও গুরুত্বপূর্ণ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১১

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৩

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৮

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৯

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

২০
X