কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলেমান কাদিরের বিরুদ্ধে এক গৃহকর্মী ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভুক্তভোগী গৃহকর্মী থানায় একটি এফআইআরে অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি সুলেমান কাদিরের বাড়িতে কাজ করতেন। সুলেমান তাকে জোরপূর্বক নিজের ফার্মহাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হবে।

আইন অনুযায়ী অভিযুক্ত সুলেমান কাদিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুলেমান কাদির ৪১ বছর বয়সী। তিনি ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ২৬টি ফার্স্ট ক্লাস ম্যাচ এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।

তার বাবা আবদুল কাদির পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার ছিলেন। তিনি ৬৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছেন এবং ১৯৮০-এর দশকে লেগ স্পিন বোলিংকে নতুনভাবে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আবদুল কাদির ২০১৯ সালের সেপ্টেম্বরে মারা গেছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X