কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তান ভ্রমণে নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকি বেড়ে যাওয়ায় পাকিস্তানের বিষয়ে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়েছে, অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির কারণে পাকিস্তানকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ স্তরটি উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। এ ধরনের সতর্কবার্তা জারি করা অঞ্চলে যে কোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিংমল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবন হতে পারে। এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে লেভেল-৪: ডু নট ট্রাভেল (ভ্রমণ করবেন না) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটিকে সর্বোচ্চ সতর্কতার স্তর হিসেবে উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, লেভেল-৪ এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে। সেখানে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভ বা সমাবেশে অংশ নেওয়া আইনত নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে।

পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, লেভেল-৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির নির্দেশনা দেয়। এ ধরনের সতর্কতা জারি করা অঞ্চলে ভ্রমণ পরিকল্পনা নতুন করে বিবেচনার পরামর্শ দেওয়া হয়। আর লেভেল-৪ হলো সর্বোচ্চ সতর্কতা। এ ধরনের সতর্কতা জারি করা অঞ্চলে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X