কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

রমজান উপলক্ষে ৩৮ বিলিয়ন রুপির বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশের চার প্রদেশের পাশাপাশি গিলগিট-বালতিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) সুবিধাবঞ্চিত পরিবারগুলো এ সহায়তা পাবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার ‘পিএম রমজান প্যাকেজ ২০২৬’ উদ্বোধনকালে শাহবাজ শরিফ জানান, মোট ৩৮ বিলিয়ন রুপি ১২ লাখ ১০ হাজার পরিবারের মধ্যে ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিতরণ করা হবে। দলীয় পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না।

তিনি জানান, প্রতি যোগ্য পরিবারকে ১৩ হাজার রুপি করে ডিজিটাল ওয়ালেট বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে। ঘোষিত প্যাকেজের ১০ বিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে সরকারের ‘কফালাত’ কর্মসূচিতে নিবন্ধিত পরিবারগুলোর জন্য।

প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে ফেডারেল পর্যায়ে আকার ও চ্যালেঞ্জের দিক থেকে এটি সবচেয়ে বড় উদ্যোগ। কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে।

পূর্ববর্তী রমজান প্যাকেজগুলোর ত্রুটির কথা উল্লেখ করে তিনি বলেন, নিম্নমানের খাদ্যপণ্য ও ইউটিলিটি স্টোরে দীর্ঘ লাইনের কারণে সুবিধাভোগীদের মর্যাদা ক্ষুণ্ন হতো। এটি ছিল অত্যন্ত কষ্টদায়ক দৃশ্য। গত বছর সেই পদ্ধতি বন্ধ করে নগদ অর্থ ডিজিটাল ব্যবস্থায় সরাসরি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

নতুন ব্যবস্থায় ব্যাংকগুলোর অংশগ্রহণে অনীহা, নগদহীন অর্থনীতির সীমাবদ্ধতা এবং পাকিস্তানের সরকারি ব্যাংকের সামনে থাকা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে তিনি বলেন, এ বছর আরও উন্নত কর্মদক্ষতা সূচক (কেপিআই) নিয়ে একই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে যারা অন্য কোনো সহায়তা কর্মসূচির আওতায় নেই, তাদের জন্য বরাদ্দকৃত অর্থ ৫ হাজার রুপি থেকে বাড়িয়ে ১৩ হাজার রুপি করা হয়েছে। এ খাতে মোট ২৮ বিলিয়ন রুপি রাখা হয়েছে।

এদিকে স্বচ্ছ, দ্রুত ও নিরাপদ বিতরণ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ কাঠামোও জারি করেছে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সম্মিলিতভাবে আমরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সফল করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X