কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি আফগানিস্তানের

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। ছবি: সংগৃহীত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ হামলায় চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এ ঘটনায় উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদ বলছে, সাম্প্রতিক একাধিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করেই এ অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে প্রাণঘাতী আত্মঘাতী হামলার ঘটনাও রয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগী গোষ্ঠীগুলোর সাতটি ঘাঁটিতে অভিযান চালায়। এছাড়া ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার দায় স্বীকারকারী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সকেও (আইএসকেপি) নিশানা করা হয়েছে। এ গোষ্ঠীটি ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা হিসেবে পরিচিত।

পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদসহ বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়েছে। এসব অভিযোগের পেছনে চূড়ান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সীমান্তবর্তী নানগারহার ও পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় বিদ্যালয় ও আবাসিক বাড়িতে হামলা হয়েছে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

এক বিবৃতিতে কাবুল জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির লঙ্ঘন। পাকিস্তানি সামরিক বাহিনী বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনায় হামলার জন্য দায়ী। যথাসময়ে আমরা পরিমিত ও উপযুক্ত জবাব দেব।

নানগারহারের বিহসুদ জেলায় হামলার স্থান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, অন্তত ১৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। পাকতিকায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে গত বছরের অক্টোবরের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি হয়। ওই সংঘাতে বহু সেনা, বেসামরিক ব্যক্তি ও সন্দেহভাজন যোদ্ধা নিহত হন। তবে সাম্প্রতিক হামলায় সেই ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ড ব্যবহার করে টিটিপিকে পাকিস্তানে হামলার সুযোগ দিচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

আলজাজিরা জানিয়েছে, রোববারের বিমান হামলার কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এক আত্মঘাতী হামলায় দুজন সেনা সদস্য নিহত হন। এর আগে বাজাউরে নিরাপত্তা চৌকিতে হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হয়। গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খদিজাতুল কুবরা মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৭০ জন আহত হন। ওই হামলার দায় স্বীকার করে আইএসকেপি।

পাকিস্তান বলছে, ২০২০ সালে কাতারের দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আফগান ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার না করার অঙ্গীকার করা হয়েছিল। ইসলামাবাদ আন্তর্জাতিক সম্প্রদায়কে ওই প্রতিশ্রুতি বাস্তবায়নে তালেবান সরকারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X