কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

বিশ্বের নজর এখন ইসলামাবাদে। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। উচ্চপর্যায়ের এই বৈঠককে ঘিরে ইতোমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। ইতোমধ্যে দেশটিতে অবতরণ করেছেন মার্কিন প্রতিনিধি দলের বহনকারী বিমান।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদে শনিবার একটি মার্কিন সরকারি বিমান অবতরণ করেছে। এ বিমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা শান্তি আলোচনায় অংশ নিতে পৌঁছেছেন।

সূত্র জানয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে। লক্ষ্য হলো ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসান ঘটানো, যা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় সব ধরনের প্রবেশ ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত যেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল, এখন তা পুরোপুরি নিয়ন্ত্রিত। রেড জোনের আশপাশে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

পাকিস্তান সরকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে, সেখান থেকেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X