সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল

ইরানের প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি: সংগৃহীত
ইরানের প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি: সংগৃহীত

এবার ইসলামাবাদ ছেড়েছে ইরানের প্রতিনিধিদল। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় তারা দেশ ছেড়েছে।

রোববার (১২ এপ্রিল) মেহের নিউজের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেহের নিউজ জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে থাকা প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করেছে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসলামাবাদ ছেড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। তিনি ঘোষণা দেন, প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি এবং ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। এরপরই আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তেহরান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, উচ্চপর্যায়ের আলোচনার পর এখন কারিগরি কমিটি বিষয়টি যাচাই করছে। এ পর্যায়ে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে। ইরান সরকার জানিয়েছে, কারগরি দল এখন বিস্তারিত প্রভাব ও ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ নিয়ে পর্যালোচনা করছে।

পোস্টে বলা হয়েছে, কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। তবে আলোচনা অব্যাহত থাকবে। পাকিস্তান মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতা করছে। এ প্রক্রিয়ায় বর্তমানে কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X