কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি দিল পাঞ্জাব 

পাঞ্জাবের সব স্কুলে তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
পাঞ্জাবের সব স্কুলে তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব স্কুলে তিন মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার এ ঘোষণা দেন প্রদেশের শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত।

দেশটির শিক্ষামন্ত্রীর মুখপাত্রের দেওয়া বিবৃতিতে জানানো হয়, আগামী ২২ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে এবং তা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এরপর ২৪ আগস্ট থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে। খবর সংবাদমাধ্যম ডন-এর।

শিক্ষামন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে গত মাসে প্রদেশের স্কুলগুলোকে সময়সূচি পরিবর্তন বা আগাম ছুটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সে সময় পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা প্রশাসনকে বিশেষ সতর্কতা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছিল, তাপমাত্রা বেশি থাকলে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে হবে বা প্রয়োজনে আগাম ছুটি দিতে হবে। পাশাপাশি সব ধরনের আউটডোর খেলা ও কার্যক্রম বন্ধ রাখতে, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ঠান্ডা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে এবং ক্লাসরুমে পর্যাপ্ত বাতাস চলাচল ও কুলিং সিস্টেম সচল রাখতে বলা হয়। শিক্ষার্থীদের হালকা ও ঢিলেঢালা রঙের পোশাক পরার পরামর্শও দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X