শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ও আফগানিস্তানকে হঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের প্রতি সমর্থন অব্যাহত থাকলে ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধেও ঠিক সেইভাবেই ব্যবস্থা নেবে, যেভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে।

বুধবার (১৩ মে) ইসলামাবাদে জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দিল্লি আর কাবুলের মধ্যে এখন কোনো পার্থক্য নেই। পাকিস্তানের পূর্ব ও পশ্চিম; দুই সীমান্তেই এখন একই শত্রু অবস্থান করছে।

খাজা আসিফ অভিযোগ করেন, আফগানিস্তানের বর্তমান সরকার ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধে পাকিস্তানকে কোনো দৃঢ় আশ্বাস দিতে রাজি নয়।

তিনি বলেন, কাবুল আমাদের সন্ত্রাস বন্ধের কোনো নিশ্চয়তা দিচ্ছে না। তারা শুধু মৌখিক প্রতিশ্রুতি দেয়, কিন্তু লিখিতভাবে কিছু দিতে চায় না।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি তারা সন্ত্রাসীদের সহায়তা বন্ধ না করে, তাহলে যুদ্ধ হবে।

প্রতিরক্ষামন্ত্রী জানান, বিষয়টি সমাধানে পাকিস্তান কাতার, সৌদি আরব ও তুরস্ককে যুক্ত করে কূটনৈতিক আলোচনার চেষ্টা করেছিল। তিনটি দেশের সহায়তায় আমরা তাদের বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি।

নিরাপত্তা সংকট মোকাবিলায় খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার দীর্ঘদিন কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তিনি। তবে এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান।

এ সময় তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ত্যাগের প্রশংসা করেন। খাজা আসিফ বলেন, আমাদের সশস্ত্র বাহিনী নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করছে। সীমান্তে যারা জীবন দিচ্ছে, তারাই পাকিস্তানের পরিচয় বহন করছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ব্যাপক অবনতি হয়েছে। ইসলামাবাদ বারবার তালেবান সরকারকে অনুরোধ জানিয়েছে, আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়। তবে পাকিস্তানের দাবি, সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।

বন্ধুপ্রতিম কয়েকটি দেশ দুই পক্ষের উত্তেজনা কমানোর চেষ্টা করলেও পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে, নিজেদের জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

গত বছর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় সাময়িকভাবে উত্তেজনা কমলেও ইসলামাবাদ ও কাবুলের মধ্যে স্থায়ী সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

সূত্র : জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

১০

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১১

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১২

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৩

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৪

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৫

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৬

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৭

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৮

নতুন ভিসানীতির অনুমোদন

১৯

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

২০
X