কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিলাওয়াল

পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম (বাঁয়ে) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম (বাঁয়ে) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

বরাবরই পাকিস্তানের রাজনীতিতে বড় খেলোয়াড় আমেরিকা। পর্দার আড়ালে থেকে একের পর এক চাল দিয়ে যায় বিশ্বের একক পরাশক্তি দেশটি। আমেরিকার চালে নাস্তানাবুদ হয়ে ২০২২ সালে ক্ষমতা পর্যন্ত ছাড়তে হয় তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এবারের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন-পরবর্তী জটিল খেলায় কোনো ভূমিকা নেবে না আমেরিকা, তা হবে না বললেই চলে।

পাকিস্তানে এবারের জাতীয় পরিষদ নির্বাচনে একক কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নির্বাচনের চতুর্থ দিনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না দেশটির নেতারা। উল্টো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট সরকার গঠন নিয়ে সমীকরণ আরও জটিল হচ্ছে। এমন ঘোলাটে পরিস্থিতিতে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের সঙ্গে গোপনে বৈঠক করেছেন নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বিলাওয়াল এবার বিশ্বের পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের সঙ্গে রোববার বৈঠক করেছেন বিলাওয়াল। তাদের এই বৈঠক ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিলাওয়াল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠনসহ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ফ্রাডে টাইমস বলছে, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিলাওয়াল।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, তাদের বৈঠকটি মূলত একটি সৌজন্য বৈঠক। এই বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার সময় পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি উঠে আসে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি মার্কিন দূতাবাস বা বিলাওয়ালের পিপিপি।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করা হয়। আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নাটকের এই দৃশ্যে বারবার ঘুরে-ফিরে দুটি দলই আলোচনায় আসছে। একটি নওয়াজ শরিফের পিএমএল-এন ও অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি।

গত শুক্রবার রাতেই দল দুটির মধ্যে জোট সরকার নিয়ে বৈঠকের খবর গণমাধ্যমে আসতে থাকে। তবে আজ রোববার দল দুটি প্রথমবারের মতো লাহোরে আনুষ্ঠিকভাবে বৈঠকে বসে। বৈঠকে জোট সরকার গঠনে বিলাওয়াল ও আসিফের সহযোগিতা চান শাহবাজ শরিফ। শাহবাজের এমন প্রস্তাবের জবাবে পিএমএল-এন নেতাদের পিপিপি বলেছে, সোমবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১০

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১২

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৩

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৪

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৫

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৬

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৮

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৯

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

২০
X