কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণ এক সপ্তাহ পেরিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সরকার গঠন সম্ভব হয়নি। দেশটিতে নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে সরকার গঠনের মতো আসন পায়নি কোনো রাজনৈতিক দল। এমন অবস্থায় নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দলটি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আলি সাইফ বলেন, ইমরান খানের দিকনির্দেশনা অনুসারে দল পাঞ্জাব ও কেন্দ্রে বিরোধী দলে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ইসলামাবাদে কওমি ওয়াতানের সঙ্গে দেখা করার পর সাইফ বলেন, আমরা বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছি। যদি নির্বাচনের ফলাফল পাল্টে না দেওয়া হতো তাহলে আমরা ১৮০ আসনের জয় নিয়ে সরকার গঠন করতাম। ফরম-৪৫ অনুসারে আমাদের প্রার্থীরা জয় পেয়েছে।

পিটিআইয়ের আরেক নেতা মাশাল ইউসুফজাই বলেন, ২০২২ সালে যেসব রাজনৈতিক দল ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল তাদের সঙ্গে তারা জোট করবে না। ইমরান খান এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তবে নির্বাচনে কারচুপির ও আন্দোলনের ব্যাপারে এসব দলের সঙ্গে যুক্ত হতে নির্দেশনা দিয়েছেন তিনি।

এদিকে শুক্রবার এক বিবৃতিতে সিন্ধুভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের জোট গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রধান পীর পাগারা বলেছেন, পাকিস্তানে জরুরি অবস্থা বা সামরিক আইন জারি হতে পারে। সেনাবাহিনী এখন সবাইকে পরীক্ষা করছে। সামরিক বাহিনী ছাড়া কেউ দেশের নিয়ন্ত্রণ নিতে পারবে না।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জোট গঠন করে সরকার আসার চেষ্টা করছে বড় দলগুলো। ইতোমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপিসহ ৫টি দলের সঙ্গে জোট গড়ে সরকারের আসার কথা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X