কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে তিন মাসে ২২টি মসজিদে হামলা, কারণ কী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের গত তিন মাসে অন্তত ২২টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে; যা ২০১১ সালের পর সবচেয়ে বড় উত্থান বলে জানিয়েছে দেশটির মুসলিম-বিরোধী ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা।

সংস্থাটি শুক্রবার জানিয়েছে, সম্প্রতি ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন মুখোশধারী ব্যক্তি মসজিদের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি, তবু মসজিদ ভবন ও পাশে থাকা একটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

টেল মামার নির্বাহী পরিচালক ইমান আত্তা এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাজ্যে মুসলিম-বিরোধী ঘৃণার স্বাভাবিকীকরণ ঘটছে বলে ইঙ্গিত দেয়। তিনি সরকারকে উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের ‘প্লেসেস অব ওয়ারশিপ ফান্ড’-কে বর্তমান নিরাপত্তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলে মন্তব্য করেন।

সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাজ্যে ইসলামফোবিক ঘটনার হার প্রায় ২০ শতাংশ বেড়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং অনলাইন হয়রানি— যা মূলত গাজার চলমান সংঘাতসহ বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, এসব হামলা যুক্তরাজ্যের সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক সংকেত এবং সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

সূত্র: শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X