কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি খুলতে সবকিছু করব : স্টারমার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রভাবে বন্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে নিজের সাধ্যমতো সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, সাধারণ মানুষের ওপর ইরান যুদ্ধের প্রভাব কমাতে এবং বৈশ্বিক অর্থনীতি সচল রাখতে হরমুজ প্রণালী উন্মুক্ত করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করা, সমঝোতায় পৌঁছানো এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা— এই নীতিগুলোর ভিত্তিতে দেশগুলোর একটি জোট গঠন করা জরুরি। কারণ ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতির ওপর পড়ছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি আবার সচল করতে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি রসদসহ অর্থনৈতিক সহায়তা এবং প্রয়োজনীয় সামরিক পরিকল্পনাও দরকার। এসব বিষয় সমন্বয় করতেই একত্রিত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো।

জানা গেছে, শুক্রবার বিকেলে স্টারমার ও ম্যাক্রোঁ প্রায় ৪০টি দেশের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুপাক্ষিক মিশন গঠন করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X