শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যে শহরে খামেনির দাফন, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

মানচিত্রে ইরানের মাশহাদে হামলার স্থান। ছবি : সংগৃহীত
মানচিত্রে ইরানের মাশহাদে হামলার স্থান। ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠিত হওয়ার কথা যে শহরে, সেই মাশহাদেই যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি জানিয়েছে, মার্কিন হামলায় রেলপথটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুটি সেতু ধ্বংস হয়েছে।

ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের একজন মুখপাত্র আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমকে বলেন, যত দ্রুত সম্ভব এই রুটটি মেরামতের চেষ্টা চলছে।

রাজধানী তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের মধ্যকার এই রেলপথটি ইরানের সবচেয়ে ব্যস্ত রুট বলে জানা যায়।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত রাতে আমরা ইরানে খুব কঠোরভাবে হামলা চালিয়েছি, খুবই কঠোরভাবে। সম্ভবত আজ রাতেও তাদের ওপর ভয়াবহ হামলা চালানো হবে।

ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, আমি তাদের সামান্য সতর্কবার্তা দিয়েছিলাম। তবে তারা সংশোধন হয়নি। তাই আমরা আজ রাতেও তাদের ওপর ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি।

ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ইরানের বেসামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চায় যুক্তরাষ্ট্র।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১০

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১১

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১২

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৩

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৪

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X