কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা নিয়ে ইরানের সতর্কবার্তা

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড। ছবি : সংগৃহীত
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা থাড সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে অত্যাধুনিক এ ব্যবস্থা নিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে ইরান।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে ওয়াল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আবারও কোনো ভুল করার বিষয়ে সতর্ক থাকুন। যদি কোনো ভুল করেন এবং আমাদের যে কোনোভাবে বা যে কোনো অঞ্চলে আঘাত করেন তাহলে আমরাও তার যথাযথভাবে জবাব দিব।

তিনি বলেন, ইসরায়েলকে থাড নিরাপত্তা দিতে পারবে না। থাডের ওপর নির্ভর করবেন না। আপনারা অন্যকে হত্যা করে নিজেরা নিরাপদ থাকতে পারবেন না। আমরা আপনাদের দুর্বলতা জানি।

আইআরজিসির এ কমান্ডার বলেন, আমাদের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে আমরা আপনাদের যন্ত্রণাদায়ক আঘাত দিব। ইসরায়েলকে আঘাত করতে আমরা পিছপা হই না।

এর আগে গত রোববার যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থাসহ দেশটিতে তারা মার্কিন সেনা পাঠাবে।

ইসরায়েলে সেনাসজ প্রতিরক্ষা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠানো হচ্ছে।

এর আগে গত ১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলে নজিবিহীন হামলা চালায় ইরান। দেশটির এ হামলার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। ব্যালিস্টিক মিসাইলেরর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ ঘোষণা ইসরায়েলকে আরও শক্তিশালী করে তুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১০

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১১

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১২

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৩

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৪

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৫

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৬

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৭

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৯

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

২০
X