কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের আগে বিমানে বন্দুক হামলা

সাউথইস্ট এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত
সাউথইস্ট এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত

যাত্রাপথে সবচেয়ে নিরাপদ আর দ্রুততার জন্য যাত্রীদের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো বিমান। তবে এ বিমানে একের পর এক বোমা আতংকের খবর সামনে আসছে। তবে এবার বিমানে বোমা আতংক নয়, বন্দুক হামলা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃবিতে সাউথইস্ট এয়ারলাইন্স জানিয়েছে, ডালাসের লাভ ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে বিমানে বন্দুক হামলা হয়েছে। শুক্রবার রাতে এ হামলা হয়। পরে বিমানটি গেটের দিকে ফিরে যায়।

বিমান সংস্থার মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানান, সাউথইস্ট এয়ারলাইন্সের ২৪৯৪ ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতিকালে এটির ডান পাশে বুলেট ছোড়া জয়। এ সময় ক্রুরা উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি বলেন, বন্দুক হামলা হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে। এ ছাড়া বিমানটিকে সার্ভিস থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ রয়টার্সকে জানান, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ডালাস পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে এসেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে বিবৃতিতে এয়ারলাইন্সের নাম প্রকাশ করা হয়নি।

ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, সাউথইস্ট বিমানের এ বিমানটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের। হামলায় বিমানের ককপিটের নিচের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে ভারতে একটি বিমানে বোমা আতংক ছড়িয়ে পড়ে। পরে বিমানটি জরুরি অবতরণ করে। সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানসংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রাকালে এ আতংক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আতংক ছড়িয়ে পড়ায় বিমানটি ছত্তীশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানে ক্রুসহ মোট ১৯৩ আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর বিমানে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে এ আতংক ছড়িয়ে পড়ে। পরে বিমানটি রায়পুরে জরুরি অবতরণ করে।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানে বোমা আতংকের পর এটিকে কর্তৃপক্ষ রায়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়। পরে সকাল ৯টার দিকে বিমানটি ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X