কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প নোবেল না পাওয়ায় হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এ বছর নোবেল শান্তি পুরস্কার পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার না পেলে তার প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়েই উদ্বেগ ছিল। নরওয়েজিয়ান নোবেল কমিটির ওপর ছিল সীমাহীন চাপ। পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদোর ঘোষণার পর ট্রাম্পের প্রতিক্রিয়ার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে।

কিন্তু এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং এক্সে নোবেল বিষয়ে মন্তব্য পোস্ট করেছেন। তার পোস্টে ক্ষোভ স্পষ্ট।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং এক্সে এক পোস্টে নোবেল কমিটির সমালোচনা করে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক হৃদয়ের অধিকারী। তার মতো আর কেউ কখনো আসবেন না, যিনি শুধু তার ইচ্ছাশক্তি দিয়ে পাহাড়ও টলিয়ে দিতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করা হয়। ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাচাদো। নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য।

আর ট্রাম্পকে নিয়ে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেসকে প্রশ্ন করেছেন এক সাংবাদিক। জবাবে গুরুত্বপূর্ণ তথ্য দেন ফ্রাইডনেস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়। বলা হয়, নিজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ ট্রাম্পকে পুরস্কার দিতে চাপ দিয়েছেন। এই চাপ কমিটির কাজে প্রভাব ফেলেছে কিনা তা নিয়েও জিজ্ঞাসা করা হয়েছে।

জবাবে ফ্রাইডনেস বলেন, নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে কমিটি বিশেষ বিশেষ ব্যক্তিকে নিয়ে প্রচারণা এবং মিডিয়া উত্তেজনা দেখেছে। প্রতি বছর আমরা হাজার হাজার চিঠি পাই। তাতে ওই ব্যক্তিরা কেন শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার তা বর্ণনা করা হয়। আমরা কেবল আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই।

ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি বড় সংঘাতের মীমাংসা করেছেন এবং এ কারণেই নোবেলের যোগ্য। তবে বিশ্লেষকরা বলছেন, এ বছর তার হাতে পুরস্কার না উঠলেও ভবিষ্যতে হয়তো তিনিই পেতে যাচ্ছেন। সুইডেনের অধ্যাপক পিটার ভ্যালেনস্টেইন এমনটাই মনে করেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X