শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ টাস্ক ফোর্সের অংশ হয়ে গাজা মিশনে যেতে প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মাত্র এক দিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী যে কোনো মিশনে অংশ নেবে। এ বিষয়ে আলোচনা করতে মিসরের শার্ম এল-শেখে একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী।

যুদ্ধবিরতির মধ্যস্থতার আলোচনায় ঘনিষ্ঠভাবে জড়িত তুরস্ক। ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতেও এরদোয়ানের প্রশাসন ভূমিকা রাখে। গাজায় বিভিন্ন দেশের সেনাবাহিনীর একটি টাস্ক ফোর্সে তুরস্ক যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলেছে, শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতা সম্পন্ন আমাদের তুর্কি সশস্ত্র বাহিনী তাদের উপর অর্পিত যে কোনো কাজের জন্য প্রস্তুত।

রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার বলেছেন, তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকি করার জন্য টাস্ক ফোর্সে অংশগ্রহণ করবে। তবে আরও বিস্তারিত কিছু বলেননি তিনি।

পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, যুক্তরাষ্ট্র, মিসর, তুরস্ক ও কাতারের সমন্বয়ে গঠিত একটি দল এই সম্মত বিষয়গুলো অনুসরণে সহায়তাকারী ভূমিকা পালন করবে এবং উভয় পক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

ফিদান আরও বলেছেন, এই দেশগুলো মধ্যস্থতাকারী। তাই চুক্তির প্রাসঙ্গিক ধারাগুলো বাস্তবায়ন তদারকি করবে তারা।

এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ২০০ সেনা মোতায়েন করবে বলে জানিয়েছে। তবে তারা ফিলিস্তিনি কোনো অংশে মোতায়েন বা অবস্থান করবে না।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় টাস্ক ফোর্সটি তৈরি করবে, যা সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে। সিএমসিসির কাজ হবে গাজায় সহায়তা প্রবাহকে সহজতর করা। যার মধ্যে রয়েছে নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম। এ ছাড়া উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে টাস্ক ফোর্সটি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X