কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সব আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র

হাতে ধরে রাখা মার্কিন পতাকা। ছবি : সংগৃহীত
হাতে ধরে রাখা মার্কিন পতাকা। ছবি : সংগৃহীত

ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সব ধরনের আশ্রয় (অ্যাসাইলাম) আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে। শুক্রবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো এই ঘোষণা দেন।

শনিবার (২৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএসসিআইএসের পরিচালক বলেন, যতক্ষণ না নিশ্চিত হচ্ছি যে, প্রত্যেক বিদেশিকে সর্বোচ্চ মাত্রায় যাচাই-বাছাই করা হচ্ছে, ততক্ষণ এ স্থগিতাদেশ বহাল থাকবে। এ ঘটনার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, তিনি ‘সব তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত’ করতে চান।

বিবিসি জানিয়েছে, বুধবারের (২৬ নভেম্বর) গুলিতে একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। কর্মকর্তারা বলছেন, এ ঘটনার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করা হচ্ছে। এ ঘটনার পর প্রশাসন প্রথমে আফগান নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করে, পরে সব ধরনের আফগান অভিবাসন আবেদন পর্যালোচনার জন্য স্থগিত করে। এরপর বৃহস্পতিবার ইউএসসিআইএস জানায়, আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ভেনেজুয়েলাসহ ১৯টি দেশের নাগরিকদের ইস্যু করা গ্রিন কার্ডগুলো পুনরায় যাচাই করা হবে।

সিবিএস নিউজ জানিয়েছে, ইউএসসিআইএসকে জানানো হয়েছে যেন তারা কোনো আশ্রয় আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান বা বন্ধ না করে। কর্মকর্তারা শুধু আবেদন খতিয়ে দেখতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত দিতে পারবেন না। তবে এই নির্দেশনা কতদিন চলবে বা এর পরিধি কী— তা এখনো পরিষ্কার নয়।

এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আশ্রয় চুক্তি মানার আহ্বান জানিয়েছে। অভিবাসনবিষয়ক আইনজীবী জেরেমি ম্যাককিনি বলেন, ট্রাম্প এই ঘটনাকে অভিবাসীদের বিরুদ্ধে ‘বলির পাঁঠা’ হিসেবে ব্যবহার করছেন। তিনি বলেন, মানসিক সমস্যা বা উগ্রপন্থা— এসবই জাতীয়তা বা ত্বকের রঙ দেখে হয় না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X