সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে একে অপরের মামাতো ও ফুপাতো ভাই। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- নুর মোহাম্মদ ফকিরের ছেলের ঘরের নাতি রিদম (৮) এবং তার মেয়ের ঘরের নাতি রিফাত (৭)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল রিফাত। পরদিন বৃহস্পতিবার সকালে সে মামাতো ভাই রিদমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে খেলতে যায়। বেশ কিছু সময় পার হয়ে গেলেও তারা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে ফুটবল খেলার সময় তাদের বলটি পুকুরের পানিতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, প্রথমে একজন বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবতে শুরু করলে, তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

নিহতদের স্বজন রুমা আক্তার জানান, সকাল থেকে ওদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে ওদের উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান ওরা আর বেঁচে নেই। ওরা পুকুরপাড়ে ফুটবল খেলছিল, বল পানিতে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেদরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X