কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নিজের নামে যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের জলসীমায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণ কোনো জাহাজ নয়, মার্কিন নৌ-ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং প্রাণঘাতী এই যুদ্ধজাহাজগুলোর নামকরণ হবে স্বয়ং প্রেসিডেন্টের নামে।

গত সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প যখন এই ঘোষণা দেন, তখন তার পাশে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ট্রাম্পের দাবি, এই জাহাজগুলো হবে সমুদ্রের বুকে এক বিভীষিকা! প্রতিটি জাহাজের ওজন হবে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টন। বর্তমানে আমেরিকার কাছে থাকা ডেস্ট্রয়ার বা ক্রুজারের তুলনায় এগুলো হবে অনেক বেশি বড় ও শক্তিশালী।

কেবল বন্দুক বা সাধারণ মিসাইল নয়, এতে থাকবে অত্যাধুনিক লেজার গান এবং শব্দের চেয়ে দ্রুতগতির হাইপারসনিক মিসাইল। এই জাহাজগুলো সমুদ্র থেকে পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম হবে, যা প্রতিপক্ষকে মুহূর্তেই ছারখার করে দেওয়ার ক্ষমতা রাখে।

সমরাস্ত্র তৈরিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান শক্তিকে টেক্কা দিতেই কি এই পরিকল্পনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কারও নাম নেননি।

রহস্যময় হাসি দিয়ে তিনি বলেন, এটা শুধু চীনকে নয়, বরং পৃথিবীর যে কাউকে প্রতিরোধ করতে। তারা চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক রাখছেন। কিন্তু তাদের শক্তি প্রদর্শনে কোনো কমতি থাকবে না।

প্রাথমিকভাবে ট্রাম্প-শ্রেণির দুটি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ শুরু হবে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামীতে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে। যদিও এই জাহাজগুলো ওজন ও আকারের দিক থেকে যুক্তরাষ্ট্রের আইওয়া-শ্রেণির চেয়ে কিছুটা ছোট হতে পারে, কিন্তু প্রযুক্তির দিক দিয়ে এগুলো হবে কয়েক ধাপ এগিয়ে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X