কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিক্রি ও সেই অর্থের ব্যবহার—সবকিছুই অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশটির ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ আরও জোরদার হচ্ছে।

মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার তেল এরই মধ্যে বৈশ্বিক বাজারে বিক্রি শুরু হয়েছে। এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলে দাবি করেছে মার্কিন সরকার।

প্রাথমিকভাবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। জ্বালানি বিভাগ বলছে, এ প্রক্রিয়া শিগগির শুরু হবে এবং অনির্দিষ্টকাল চলবে।

এ বিষয়ে মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কিনতে সম্মত হয়েছে। এর মধ্যে থাকবে কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ।

ট্রাম্প আরও জানান, এই চুক্তির আওতায় প্রায় ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে ভেনেজুয়েলা। এর ফলে দেশটির তেল রপ্তানি চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে এবং বড় ধরনের উৎপাদন হ্রাস এড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X