কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের এ অবস্থার জন্য ‘দায়ী যুক্তরাষ্ট্র’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইরানকে দুর্বল করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সংগঠনটি বলেছে, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ওয়াশিংটন ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেতর থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে আসছে।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে বৈশ্বিক চাপ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক হস্তক্ষেপ। তাদের মতে, ইরানি জনগণের নির্বাচিত একটি স্বাধীন রাজনৈতিক ব্যবস্থাকে ব্যর্থ করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হিজবুল্লাহ আরও অভিযোগ করে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বিক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করছে। তারা দাবি করে, সরকারি প্রতিষ্ঠান ও অবকাঠামোর ওপর হামলার পেছনেও এ কৌশল কাজ করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিক্ষোভকারীদের সহায়তা আসছে এবং প্রতিবাদকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে দেশজুড়ে বিক্ষোভ চলছে। মুদ্রা রিয়ালের বড় পতনের ফলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় এই আন্দোলন শুরু হয়। মানবাধিকার সংস্থার তথ্যমতে, এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৪৬ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X