কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিলেন ট্রাম্প, বিকল্প আইন প্রয়োগের ঘোষণা

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের ৬-৩ রায়কে ‘জাতির জন্য লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন। আদালতের এই রায়ে তার গ্লোবাল শুল্ক নীতি বাতিল করা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, বিদেশি স্বার্থের প্রভাবে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। খবর আলজাজিরার।

তিনি আদালতের উদারপন্থি বিচারকদের ‘জাতির জন্য লজ্জা’ এবং রক্ষণশীল বিচারকদের যারা রায়ের পক্ষে ভোট দিয়েছেন তাদের ‘অসাংবিধানিক ও অরাজনৈতিক’ বলে আক্রমণ করেন। ট্রাম্প বলেন, এই রায় আমাদের দেশের জন্য একটি অপমান।

তবে রায়ের পরও ট্রাম্প তার শুল্ক নীতি থেকে পিছু হটতে নারাজ। তিনি দাবি করেন, ১৯৬২ সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের অধীনে তার কাছে শুল্ক আরোপের পূর্ণ আইনি অধিকার রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার শুল্ক আরোপের অধিকার আছে এবং সবসময়ই ছিল। এই রায় আমাকে থামাতে পারবে না।

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। রায়ের পরপরই ট্রাম্প বিকল্প আইনি পথে শুল্ক অব্যাহত রাখার ঘোষণা দেন।

এই ঘটনা ট্রাম্প প্রশাসন ও সুপ্রিম কোর্টের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিরোধীরা এটিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে দেখছেন, অন্যদিকে ট্রাম্প সমর্থকরা রায়কে রাজনৈতিক প্রভাবিত বলে দাবি করছেন।

তবে ট্রাম্পের এই অবস্থান বাণিজ্য নীতি নিয়ে নতুন আইনি লড়াইয়ের পথ খুলে দিতে পারে। শেষমেশ ট্রাম্প পিছু হটতে বাধ্য হলে লাভবান হবে বহু দেশ।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X